বিনোদন ডেস্ক: নতুন নায়িকায় সালমানের কখনোই আপত্তি ছিল না। বরং সর্বদাই নতুন নায়িকাদের সাথে কাজ করার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন তিনি। তাই তো তার হাত ধরে বলিউডে প্রবেশ করেছে অসংখ্য নতুন মুখ। এবার শুনতে পাওয়া গেছে ‘দাবাং’ অভিনেতা সালমান খানের সাথে অভিনয় করতে চলেছেন টিভি অভিনেত্রী অনিতা হাসানন্দী। ১৯৮৩ সালের হিট সিনেমা ‘হিরো’র রিমেকে সালমানের বিপরীতে দেখা যাবে সুন্দরী এ অভিনেত্রীকে।
সিনেমায় নিজের চরিত্র নিয়ে খুবই রোমাঞ্চিত অনিতা। তবে সিনেমায় তার ভূমিকা নিয়ে কিছুই জানাতে চাননি তিনি। অনিতা বলেন, হ্যা, এটাই সত্যি। আমি সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। পূর্ব অভিজ্ঞতা থেকেই আমি কাজটিকে আরও বেশি ভালো করে তোলার চেষ্টা করবো সিনেমাটি আগামী বছরের যে কোনো সময় মুক্তি পাবে বলেও জানান এ অভিনেত্রী।
গুরুত্বপূর্ণ চরিত্র! অর্থাৎ নায়িকা নন অনিতা। তবে সে যাই হোক কেন বলিউডে অনিতার নায়িকা হবার শখ বহুদিনের। প্রচুর টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে স্টার প্লাসে টিভি শো ‘ইয়ে হ্যায় মহাব্বাতিনে’ নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অনিতা। বলিউডে কিছু সিনামাতেও অভিনয় করেছেন- ডাসকাহানিয়ান, কুছ তো হ্যায়, ইয়ে দিল ও কোই আপ সা। তবে কোন ভাবেই নিজেকে বলিউডে সফল করতে পারেন নি।
এবার দেখা যাক, সালমানে ভাগ্য খোলে কিনা অনিতার!