• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নতুন কমিটির সঙ্গে কাজ করতে ছাত্রদলের পদবঞ্চিতদের শর্ত

Chatro Dolঢাকা: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে ছাত্রদলের অভিভাবকের দায়িত্ব থেকে সরালে বিদ্রোহ করবে না বলে ঘোষণা দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত বিদ্রোহীরা। একই সঙ্গে তারা মঙ্গলবারের মধ্যে তাদের তিন দফা না মানলে বুধবার থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন বিদ্রোহী নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না।

চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নিজেদের বক্তব্য তুলে ধরেন এসব বিদ্রোহী নেতারা। এ সময় পদবঞ্চিত নেতা তরুন দে, তরিকুল ইসলাম টিুটু, হাবিবুর রহমান সুমন, রুহুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

পদবঞ্চিত ছাত্রনেতাদের তিনদফা দাবি হলো- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাহ উদ্দিন টুকুকে বিএনপির ছাত্র ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক থেকে অব্যাহতি, নতুন কমিটি বাতিল করে আন্দোলনের জন্য যোগ্যদের দিয়ে কমিটি  ও বিদ্রোহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কৃত তিনজন ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।

যদিও প্রশ্নের উত্তরে মুন্না বলেন, “এ্যানী টুকুকে পদ থেকে সরালে নতুন কমিটির সঙ্গে কর্মী হয়েও কাজ করতে তাদের আপত্তি থাকবে না।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করতে অছাত্র, লন্ডন প্রবাসী, চাকরিজীবী, ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করে খালেদা জিয়ার আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নস্যাৎ করতে এ্যানী-টুকু মিশন নিয়েছে। আরো বলা হয়, “শেখ হাসিনার ভিশন, এ্র্যানী-টুকুর মিশন।” এ সময় টুকু-এ্যানী কমিটির ব্যর্থতা ও তাদের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।

ফেরদৌস আহমেদ মুন্না প্রশ্নের জবাবে বলেন, “আমরা আন্দোলনকারীরা কেউ ছাত্রদলে পদ-পদবী পাওয়ার আশায় বিদ্রোহ করিনি। ছাত্রদলকে বাঁচাতেই আমরা বিদ্রোহ করেছি। আমাদের দাবি খালেদা জিয়া মেনে নিলেই দেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, ছাত্রদল বাঁচবে।”

তিনি বলেন, “এ্যানী ও টুকু ছাত্রদলের সাবেক সভাপতি। তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। আমাদের অভিভাবক, আমাদের নেতা। আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু বিগত তিনটি কমিটিতে তারা অভিভাবক হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তারা শেখ হাসিনার ইন্ধনে বিএনপির আন্দোলন ব্যর্থ করতে ছাত্রদলে গ্রুপিং ও কোন্দল বজায় রেখেছেন।”

বিক্ষোভকারীদের সরকারের এজেন্ট বলার সমালোচনা করে মুন্না বলেন, “আমরা এজেন্ট হলে সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের ইন্ধন ও সহযোগিতা করার কথা। অথচ বিদ্রোহে সহযোগিতার কারণে বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা নাসির উদ্দিন পিন্টুকে সরকার ঢাকা জেলখানা থেকে নারায়ণগঞ্জ জেলের কনডেম সেলে স্থানান্তর করেছে। যুবদলের সভাপতি আলাল বিদ্রোহীদের পক্ষে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা বলার পরদিন তার বাসা থেকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নির্যাতন করেছে। মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস আমাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাইল চালাচালি শুরু করেছে। আর এসবই হচ্ছে এ্যানী-টুকুর ইন্ধনে “

এ সময় আরেক নেতা তরিকুল ইসলাম টিটু বলেন, “গত ৭ নভেম্বর জিয়ার মাজার জিয়ারতে যাওয়ার সময় আমরা গোলমাল এড়াতে মাজার এলাকায় যাইনি। যদিও আমাদের কাছে সব তথ্য ছিল, মিরপুরের ৫০০ টোকাই লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছে।

টিটু বলেন, “নিজেদের এজেন্ট দিয়ে এ্যানী-টুকু তাদের গাড়িতে ভাঙচুর করে। অথচ তাদের গায়ে কোনো আচড় লাগেনি। এসব তারা সরকারের যোগসাজসে পরিকল্পনা করে করেছে, আমাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে।”

পরে টিটু ঘোষণা করেন, “আমরা সমস্যা সমাধানে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম। যা আগামীকাল মঙ্গলবার শেষ হচ্ছে। মঙ্গলবারের মধ্যে আমাদের দাবি মেনে না নেয়া হলে বুধবার থেকে আবারও লাগাতার কর্মসূচি শুরু করবে বিদ্রোহীরা।”

সংবাদ সম্মেলনের আগে গত বিগত কমিটির সহ-সভাপতি আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার মিছিল নিয়ে নয়াপল্টনে আসলেও তারা সংবাদ সম্মেলনে যোগ না দিয়ে বাইরে অবস্থান করেন। এ সময় তাদের সমর্থকরা এ্যানী ও টুকুর বিরুদ্ধে স্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ