ঢাকা: ‘রাজাকারদের হাতে বিএনপি পতাকা তুলে দিয়েছে’ আওয়ামী লীগের এমন বক্তব্যের জবাবে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া বলেছেন, “রাজাকারদের হাতে প্রথম পতাকা তুলে দেয় আওয়ামী লীগ।”
সোমবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে এ কথা বলেন খালেদা।
নিশা দেশাই সম্পর্কে সৈয়দ আশরাফের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে খালেদা বলেন, “বিএনপিকে গালি দিতে দিতে আওয়ামী লীগ এখন সবাইকে গালি দেয়। আওয়ামী লীগের মন্ত্রী মতিয়া চৌধুরী কয়েকদিন আগে বিশ্ব ব্যাংককেও গালি দিয়েছিল।”