• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বউ’ ভাগ্যে বিশ্বাসী মুশফিক

101025_1সিসি নিউজ: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে চলতি বছরে ওয়ানডে ও টেস্টে একটিও জয় পায়নি বাংলাদেশ। অধিনায়ক হিসেবে সময়টা খুব খারাপ যাচ্ছিল মুশফিুকর রহিমের। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসেন মুশফিকুর রহিম। স্ত্রী জান্নাতুল কিফায়াত মণ্ডি। বিয়ের পর পরই মুশফিকের ভাগ্য পাল্টে গেছে!

বিয়ের পর প্রথম মিরপুর টেস্টে মাঠে নামেন মুশফিক। আর সেখানেই জয়ের ধারায় ফেরেন তিনি। এরপর জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। মাঠে উপস্থিত থেকে মুশফিকের আনন্দ ভাগ করে নেন মণ্ডি।

টেস্টের পর ওয়ানডেও চলে মুশফিকের দাপট। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুশফিক। ৫ ম্যাচে ৪২.৬০ গড়ে ২১৩ রান করেন তিনি। শতক না থাকালেও দুটি অর্ধশতকের ইনিংস রয়েছে তার। সর্বোচ্চ রান ৭৭।

নিজের পারফরম্যান্স ও সিরিজ সেরা নির্বাচিত হওয়ায় মুশফিকুর রহিম ‘বউ’ ভাগ্যের কথা জানিয়েছেন! বাংলাদেশের টেস্ট অধিনায়কের ভাষায়, ‘বিয়ের পর এটা প্রথম ম্যান অব দ্য সিরিজ। এজন্য বেশি খুশি (হাসি)।’

এখানেই শেষ নয়, সিরিজ সেরার পুরষ্কার জান্নাতুল কিফায়াত মণ্ডিকে উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ