সিসি নিউজ: রাজধানীর গুলশানে মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম সোহেল রানা (৪৫)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে গুলশান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মেজর পরিচয় দিয়ে গুলশানের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সোহেল। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে গুলশান-২ থেকে তাকে আটক করা হয়। আটক সোহেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।