• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দ্বিতীয়বারও গাছের সঙ্গে বিয়ে হালো তার

married-1417481384সিসি ডেস্ক : দ্বিতীয়বার বিয়ে করলেন পেরুর বাসিন্দা অ্যাক্টিভিস্ট এবং অভিনেতা রিচার্ড টোরেস। তবে এ বিয়ে যে সে বিয়ে নয়। কারণ পাত্রী রক্ত-মাংসের মানুষ নয় বরং একটি গাছ! পরিবেশপ্রেমী টোরেস ঠিক এ কাজটিই করেছেন।

কলম্বিয়ার বোগোতোর পাশে ন্যাশনাল পার্কে একটি গাছের সঙ্গে দ্বিতীয় বার বিয়ে করলেন তিনি। উদ্দেশ্য আর কিছু নয়, পরিবেশ সংক্রান্ত বিষয়ের প্রতি জন সাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই বিয়ে রিচার্ডের।

গাছের সঙ্গে এই বিয়েতে রিচার্ডের পরিবার এবং কয়েক ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। নব `বধূ`কে উপহার হিসেবে ছোট ছোট বাচ্চারা ফল দেয়।

রিচার্ডের প্রত্যাশা, এই ব্যতিক্রমী বিষয়টি সকলের চোখে পড়বে। তাতে অনেকেরই চোখ খুলবে। মনুষ্যসৃষ্ট পরিবেশ সংক্রান্ত সমস্যার প্রতি ভাবনা-চিন্তা শুরু হবে।

রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়ার বিপ্লবীদের যুদ্ধ ছেড়ে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লাতিন আমেরিকার অন্য দেশগুলিতেও পরিবেশ বাঁচানোর বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আমি।’

এর আগে, গত বছর বুয়েনস আয়ার্সে একটি গাছের সঙ্গে বিয়ে করেছিলেন রিচার্ড টোরেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ