• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২ মিনিটেই ১২ প্রকল্পের উদ্বোধন!

o-kader1চট্টগ্রাম: কক্সবাজার-টেকনাফ রুটে ১০টি সেতু ও বান্দরবানের ২টি সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আর এই ১২টি প্রকল্প উদ্বোধন করতে তিনি সময় ব্যয় করেছেন মাত্র ২ মিনিট! চট্টগ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করা হয়।

চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল ভারতীয় দূতাবাস ও চট্টগ্রাম চেম্বার আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একথা জানান মন্ত্রী। সেমিনার চলাকালীন মন্ত্রী বেলা ১২টার দিকে মঞ্চ ছেড়ে আগ্রাবাদ সড়ক ও জনপথ বিভাগের সম্মেলন কক্ষ থেকে এসব সড়ক ও সেতু উদ্বোধন করেন। পরে আধাঘণ্টার মধ্যে তিনি আবার সেমিনারে উপস্থিত হন।

এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ওয়বায়দুল কাদের বলেন, ‘উদ্বোধন আনুষ্ঠানিকতা মাত্র।  কাজ শেষ হওয়ার পরও শুধুমাত্র উদ্বোধনের জন্য মানুষ এটা ব্যবহার করতে পারবে না, এটা ঠিক নয়।  আমি কাজে বিশ্বাসী। যদি আজকে আমি সেখানে এসব প্রকল্প উদ্বোধনের জন্য যেতাম তাহলে আমার জন্য তোরণ তৈরি হতো। ফুলের মালা নিয়ে শত শত নেতাকর্মী হাজির হতো। ব্যানার পোস্টারে ভরে যেতো। হোন্ডা মিছিল হতো। এসব আমি পছন্দ করি না। সেজন্য চট্টগ্রাম থেকে বসেই ১২টি প্রকল্প উদ্বোধন করেছি মাত্র ২ মিনিটে।’

তিনি বলেন, ‘কিন্তু যে উদ্দেশ্যে এসব সেতু ও সড়ক নির্মাণ করা হয়েছে তা হচ্ছে কি না, মানুষ চলাচল করতে পারছে কি না, সেটি নিশ্চিত করার জন্য কেউ আগ্রহী নয়। সব স্বার্থের পেছনে ছুটতে ব্যস্ত।’

কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের মধ্যে চট্টগ্রাম কক্সবাজারকে ঘিরে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। আর কিছু উন্নয়ন কাজ শিগগিরই দৃশ্যমান হবে। এ অর্থবছরের মধ্যেই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভওয়ের ৬৮ কিলোমিটার কাজ সম্পন্ন হবে, বাকি ২৪ কিলোমিটার কাজও শিগগিরই সম্পন্ন হবে। বিগত ২৪ বছর ধরে এ সড়কের কাজ ঝুলেছিল, এখন সেই কাজ আমি সেনাবাহিনীর সহযোগিতায় এক বছরেই শেষ করেছি। চীনের সঙ্গে সড়ক যোগাযোগ বৃদ্ধি করতে চট্টগ্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ