• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচনের জন্য জাপা প্রস্তুত: এরশাদ

image_108903_0রংপুর: দেশের অবস্থা ভালো নয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন,  মন্ত্রিসভা থেকে জাপার সদস্যরা পদত্যাগ করবেন। যেকোনো সময় নির্বাচনের জন্য জাপা প্রস্তুত।
বুধবার রংপুরের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, দেশে হানাহানি, নৈরাজ্য চলছে। ছাত্রলীগ নিজেদের মধ্যে খুনাখুনিতে ব্যস্ত। প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব দেখে বোঝা যায় দেশের অবস্থা ভালো না। দেশে অশান্তি বিরাজ করছে।
এরশাদ আরো বলেন, দেশে এখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। বিদেশী বিনিয়োগ না বাড়লে আগামী দিনে সংকটে পড়বে দেশ।
বর্তমান সরকারের ব্যর্থতার দায় তার দল নেবে না উল্লেখ করে এরশাদ বলেন, মন্ত্রিসভা থেকে জাপার সদস্যরা পদত্যাগ করবেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য বিরোধীদলীয় নেতার (রওশন এরশাদ) ওপর দায়িত্ব দেয়া হয়েছে। সময়মতো এ সিদ্ধান্ত নেয়া হবে।
দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না্- এমন দাবি করে এই সাবেক রাষ্ট্রপতি বলেন, “মানুষ পরিবর্তন চায়। এ পরিবর্তন আনতে জাতীয় পার্টি প্রস্তুত। যেকোনো সময় নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল মাস্টার, সদস্যসচিব আসিফ শাহরিয়া, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ইয়াসির আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ