• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবীতে মানববন্ধন

Manabbandhan Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সংহিংসতা প্রতিরোধে সচেতনা সৃষ্টি ও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪ আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বুধবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মআনববন্ধনে বক্তারা বলেন, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারী নির্যাতন প্রতিরোধে নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে হবে। হত্যাকারী, নারী নির্যাতনকারীসহ সকল ধরণের অপরাধীদের বিচার না হলে দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সমাজে অপরাধ দমনে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আইন প্রণয়ন ও সংস্কার বা সংশোধনের প্রয়োজন রয়েছে। তাহলে রাজনৈতিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস ও নারী নির্যাতন হ্রাস পাবে। বক্তারা বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪-এ মেয়ের বিয়ের বয়স নূন্যতম ১৮ বছর রাখার জোর দাবী জানান।
সংগঠনের আহবায়ক আজাদী হাই’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, পল্লী শ্রীর শাহানাজ বেগম  প্রমুখ। সনঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক এ্যাড. মোঃ লিয়াকত আলী ও মনোয়ারা সানু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ