বিনোদন ডেস্ক: এই মমতা অভিনেত্রী৷পুরো নাম মমতা কুলকার্নি৷ সদ্য খবরের শিরোনাম কেড়েছেন৷ কারণ মাদক পাচারে প্রত্যক্ষ যোগাযোগ৷ এবার এই অভিনেত্রীর বায়োপিক তৈরি হতে চলেছে৷ যার মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সানি লিওন৷ ছবিটি তৈরি করছেন চিত্রগ্রাহক জয়েশ শেঠ৷ তবে সানির সঙ্গে এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি৷
নয়ের দশকের চরম বিতর্কিত এই অভিনেত্রী ম্যাগাজিনের কভারের জন্য টপলেস ফটোশুট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন৷ বিশ্বস্ত সূত্রের খবরানুযায়ী, মমতার সেই ফটোশুটটি করেছিলেন চিত্রগ্রাহকই জয়েশ শেঠই৷ তিনি জানিয়েছে মমতার মুখের সঙ্গে সানির মৌখিক আদলের বিশেষ মিল রয়েছে৷ তাই ছবিটির জন্য প্রথম পছন্দ সানিই৷
১৯৯৭ সালে প্রেমিক আন্তর্জাতিক ড্রাগ কিডন্যাপার ভিকি গোস্বামীর সঙ্গে গ্রেফতার হন মমতা। দুবাইতে ৬ মার্কিন ডলার মূল্যের ১১.৫ টন ড্রাগ পাচার করছিলেন তারা। সম্প্রতি ফের একই অপরাধে কেনিয়া থেকে গ্রেফতার হয়েছেন তারা।- ওয়েবসাইট।