• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে এখন কালবৈশাখী ঝড় বইছে:এরশাদ

Arsadরংপুর: সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশের সমাজের সর্বস্তরে এখন কালবৈশাখী ঝড় প্রবেশ করেছে। এ ঝড় প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।
তিনি বলেন, পিএসসিতে প্রশ্নপত্র ফাঁসই তার প্রমাণ।প্রাথমিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের মাধ্যমে শিশুদের শুরুতেই শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড। কিন্তু সরকার প্রশ্নপত্র ফাঁসরোধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাষ্টার,সদস্য সচিব  সাবেক এমপি হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, সদস্য খোরশেদ আলম প্রমুখ।
এরশাদ বলেন, প্রাথমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। আমি জীবনে কখনও শুনিনি প্রাথমিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়। আমাদের অবক্ষয় এতটাই হয়েছে যে, ফাঁস করা প্রশ্ন বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হচ্ছে। আর অভিভাবকরা সেই প্রশ্ন কোমলমতি সন্তানদের প্রদান করছে।
তিনি অভিযোগ করে বলেন,কোচিং সেন্টারের শিক্ষকরা টাকার বিনিময়ে প্রশ্ন পত্র ফাঁস করে দিয়ে তা শিশুদের কাছে সরবরাহ করছে। এ অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু সরকার সেটা করতে ব্যর্থ হচ্ছে।
পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়ামে মাসিক সভায় সভাপতিত্ব করেন। সেখানে আগের বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং নিয়োগ নিয়ে বৈঠক করেন।
তিনি বর্তমানে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আছেন। এ সময় মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুল কাদের খান, কমিটির সদস্য, পদস্থ কর্মকর্তা এবং জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ