• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মৃত ঘোষণার চার ঘণ্টা পর দেখা গেল জীবিত

গত মঙ্গলবার থেকে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে আবারো ওই ওয়ার্ডে ভর্তি করে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা জানাজানির পর হাসপাতালে হৈ চৈ শুরু হয়।

হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমান বলেছেন, এই ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন তদন্ত করে  তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা জানান, গত মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হাসপাতাল সংলগ্ন এলাকায় ওই নারীকে  অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে আসেন।পরে তাকে মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গত দুই দিন ধরে সেখানেই তার দুর্বলতা, পুষ্টিহীনতার চিকিৎসা চলছিল।

দুপুরে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এরপর এ সংক্রান্ত কাগজ ওয়ার্ডবয় হাসপাতালের মর্গে নিয়ে রেখে আসেন।

মর্গে দায়িত্বরত বয় আব্দুল আজিজ  কাগজের ভিত্তিতে  ওই নারীর মৃতদেহ নেওয়ার জন্য সন্ধ্যায় ৮০২ নম্বর ওয়ার্ডে আসেন।

“ওয়ার্ডের বারান্দায় তাকে ট্রলিতে উঠানোর সময় নড়ে উঠে। মনে হয় বেঁচে আছে। তাড়াতাড়ি এক ডাক্তারকে ডাক দিই। ডাক্তার দেখেই বলেন, ‘বেঁচে আছে’,” বলেন আজিজ। উৎস: বিডি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ