সিসি ডেস্ক: বড়দিন আসার আগে থেকেই ক্রিসমাসের প্রি-পার্টি শুরু হয়ে যায় বিদেশে৷ খ্রিস্টান ধর্মাবলম্বী দেশগুলোর এটাই ঐতিহ্য৷ লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেডও সেই উৎসবেই গা ভাসাতে শুরু করে দিল৷
বৃহস্পতিবার ক্রিসমাস প্রি-পার্টিতে ওয়েন রুনি, ফন পার্সি, রাদামেল ফ্যালকাও, লিন্ডেগার্ড ও ফেলাইনিরা এসেছিলেন তাদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে নিয়ে৷ তবে পার্টিতে একেবারে অন্য মেজাজেই পাওয়া গেল রেড ডেভিল অধিনায়ক রুনিকে৷ অর্কেস্ট্রা সহযোগে মাইক হাতে গান গেয়ে পার্টি মাতিয়ে দিলেন তিনি৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন রুনি৷
শেষ চার ম্যাচে জয় পেয়েছে ম্যান ইউ৷ম্যানচেস্টার শিবিরে আপাতত তাই খুশির হাওয়াই বইছে৷ দুরন্ত ছন্দে রয়েছেন ফন গালের শিষ্যরা৷ রোববার সাউদাম্পটনের বিরুদ্ধে ইপিএলে তাদের পরের ম্যাচ খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ -ওয়েবসাইট