• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পৃথিবীর সবচেয়ে বড় উড়োজাহাজ

air-planসিসি ডেস্ক: বর্তমান যুগ প্রযুক্তি যুগ। প্রায় পরতিদিনিই নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন । আর ঠিক সেই পথ ধরে কিছুদিন আগে যুক্তরাজ্যে তৈরি করে দেখালো বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ। এই বিমানটি প্রাই ৩০০ ফুট দীর্ঘ এবং এটি তৈরি করা হয়েছে হেলিকপ্টার, এয়ারশিপ ও উড়োজাহাজ এই তিনের সমন্বয়ে। বিমানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি তার জ্বালানি ট্যাঙ্ক একবার ফুল বা পরিপূর্ণ করার পরে একটানা তিন সপ্তাহ ধরে আকাশে উড়তে সক্ষম। আর ঠিক এই কারনে সবাই বেশ উৎসাহিত কারন এখনো এমন অনেক বিমান আছে যেগুলার শুধুমাত্র ফুয়েল ট্যাঙ্ক লোড দেবার জন্য যাত্রা বিরতি দিতে হতো। যেটি যাত্রীদের কাছে সত্যি খুব বিরক্তিকর মনে হতো।

এর আগে সবচেয়ে বড় উড়োজাহাজ হিসেবে পরিচিত ছিল এয়ার বাস কোম্পনির এ-৩৮০ এবং বোয়িং কোম্পানির ৭৪৭-৮। বর্তমানে যে নতুন উড়োজাহাজ আবিষ্কার করা হয়েছে সেটি গত দুটির চেয়ে প্রায় ৬০ ফুট বেশি দীর্ঘ হবে। এখনো পুরো পরিকল্পনা বাস্তবায়িত হয়নি তবে গবশকেরা চেষ্টা করে যাচ্ছে যে এই উড়োজাহাজকে যেন পানিতেও অবতরণ করানো যায়। তাঁরা বলেছেন যে তাঁরা যথেষ্ট আশাবাদী এবং খুব তারারারি নাকি আমাদের কে এই বিষয়ে একটি শুভ সংবাদ দিতে পারবে। আসলে বিমানটি তৈরি করা হচ্ছে একটি শক্তিশালী পরিবহন বিমান হিসেবে।

প্রাই ৬০০ কোটি পাউন্ড ব্যয়ে নতুন উড়োজাহাজটি তৈরি করেছে যুক্তরাজ্য ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিক্যালস লিমিটেড (এইচএভি)। মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য এই বিমানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে এই বছরের শেষ নাগাদ নতুন উড়োজাহাজটি দিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করার কথা চিন্তা ভাবনা করেছে কোম্পানিটি। বিমানটি পরবর্তীতে আরও বড় আকারে তৈরির করার চিন্ত ভাবনা আছে। এবং তখন এটি লম্বাই ৩৯০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। আর প্রশস্ততা ও উচ্চতা হবে যথাক্রমে ১৯৬ ফুট ও ১১৫ ফুট। বিমানটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে মালের পাশাপাশি সে নুন্নতম ৫০ জন যাত্রী ধারণ করতে পারবে। এবং যাত্রীর পাশাপাশি এটি প্রায় ৫০ টন ওজনের জিনিসপত্র পরিবহনে সক্ষম হবে বলে মনে করছে এর নির্মাতা প্রতিষ্ঠান এইচএভি।

কোম্পানিটির প্রধান নির্বাহী স্টিফেন ম্যাকগ্লেন দাবি করেছেন যে তাঁরা বর্তমান বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। তিনি বলেন, নতুন উড়োজাহাজটি তুলনামূলক কম কার্বন নিঃসরণ করবে, একবার জ্বালানি নিয়েই কয়েক দিন উড়তে পারবে এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে যে এটি বিমানবন্দর ছাড়াই যেখানেই প্রয়োজন প্রায় সেখানেই হেলিকপ্টারের মতো অবতরণ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ