• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধানের নতুন চাউল ক্রয়

SAM_4224 copyফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে আমন ধানের নতুন চাউল ক্রয়ের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।  শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধানের চাউল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। উদ্ভোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ সাহেদার আলম শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শওকত আলী খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাজেদুর রহমান, খাদ্য পরিদর্শক মোঃ সাকিল আহম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান। ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ সাহেদার আলম শাহ্, সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, ফুলবাড়ী হাসকিং মিলের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন, মাসুদ হাসকিং মিলের স্বত্ত্বাধিকারী সেরাজুল ইসলাম চৌধুরী, ফুলবাড়ী লাভলী অটো রাইচ মিলের চেয়ারম্যান মোঃ মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী হাসকিং মিলের স্বত্ত্বাধিকারী মোঃ সামিউল আলম। উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন হাসকিং মিল মালিকগণ উপস্থিত ছিলেন। চলতি বছর সরকার প্রতি কেজি চাউল ৩২ টাকা কেজি দরে ক্রয় করবেন। চলতি অর্থ বছরের ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত চাউল ক্রয় অব্যাহত থাকবে। এবার মোট ২১২৪ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে, ফুলবাড়ী খাদ্য গুদামে ১৪৯৩.১৮৫০ ও মাদিলা খাদ্য গুদামে ৬২৭.০৫০ মেট্রিক টন।

১০ লাখ ৪৭ হাজার টাকার মাদকসহ পণ্য আটক
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বিরামপুর ও নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৪৭ হাজার টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য আটক করেন। গত ৫ ডিসেম্বর ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এম. জাহিদুর রশীদ (পিএসসি) গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ পণ্য আটক করে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ১০০ বোতল ফেন্সিডিল, ৯৪ বোতল ক্যাফিডিল সিরাপ, চন্দন কাঠ ২৫৬ কেজিসহ বিভিন্ন পণ আটক করেন।
এব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় শীতকে উপেক্ষা করে চোরাচালান বন্ধকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীর মাধ্যমে মাদক ও পণ্য যাতে অনুপ্রবেশ করতে না পারে দিকে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, আন্তঃনগর ট্রেনগুলোতে চোরাচালানীর পণ্য নিয়ে যাওয়ায় বিজিবি সদস্যরা ট্রেন তল্লাশী চালাতে গিয়ে ট্রেনের নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়তে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ