• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে সোনামনি প্রি ক্যাডেট স্কুলের উদ্বোধন

PIC-02সিসি নিউজ: পার্বতীপুর পৌর শহরের মোজাফ্ফর নগর মহল্লায় সোনামনি প্রি ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সোনামনি প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বতীপুর ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জহুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা দৈনিক মানববার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক  ও পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপদেষ্টা ডাঃ ইউনুস, উপদেষ্টা সদস্যা জাহানারা বেগম, প্রতিষ্ঠানটির ভাইস চেয়াম্যান ও ইসলাম ক্লিনিকের পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম, পার্বতীপুর ডিগ্রি কলের সাবেক অধাপক আব্দুল মাবুদ, অধ্যাপক ফয়েজুর রহমান। বক্তারা এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। এ স্কুলের প্রধান বৈশিষ্ট হচ্ছে প্রতি মাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে মা সমাবেশের মাধ্যমে স্বাস্থ শিক্ষা প্রদান এবং গরীব রুগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। পরে সোনামনি প্রি ক্যাডেট স্কুলের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

পার্বতীপুর রেল থানার মাদক বিরোধী অভিযান
পার্বতীপুর রেলওয়ে থানা গত নভেম্বর মাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল, জিপসি, চোলাইমদ, ট্যাবলেট, ভারতীয় মদ উদ্ধারসহ ৩ জনের ভ্রম্যমান আদালতে জেল-জরিমানা ও দুই জনকে গ্রেফতার করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানা (জিআরপি) অফিসার ইনচার্জ এ,কে,এম, লুৎফর রহমান আজ শনিবার জানান, গত নভেম্বর মাসে ১শ’৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০ বোতল চুপসি, ৪ লিটার দেশীয় চুয়ানী, ৬ লিটার  ভারতীয় মদ ও ভারতীয় ১ হাজার ৯শ’ ৫০ পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার নেতৃত্বে এসআই নিয়ামুল হক, এসআই হান্নান, এএসআই আব্দুল বাতেন, এএসআই দেলদার হোসেন, এটিএসআই খালেদুর রহমান, এটিএসআই ফারুক হোসেন মাদক বিরোধী অভিযানে অংশ নেন। এসব মাদকদ্রব্য কয়েকটি আন্তঃনগর ট্রেন, প্লাটফরম ও সাহেবপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় হিলি ফাঁড়ির এটিএসআই ফারুক হোসেন ফেন্সিডিলসহ আইয়ুব আলী (৪৫) নামের এক জনকে গ্রেফতার করে। তার পিতার নাম ওবায়দুল হক, বাড়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেশন এলাকায়। অপরদিকে, মাদক মামলার পলাতক আলী মোহাম্মদ আলী ওরফে পোয়াতু (৫৫) কে রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এএসআই আব্দুল বাতেন শহীদ ময়দান এলাকা থেকে গ্রেফতার করে। তার পিতার নাম সামছুল হক, বাড়ী রেলওয়ে সাহেব পাড়া মহল্লায়। এব্যাপারে জিআরপি অফিসার ইনচার্জ এ,কে,এম, লুৎফর রহমান শনিবার বলেন, মাদক বিরোধী অভিযানের ফলে অনেকাংশে মাদক বিক্রি ও সেবন কমে এসেছে। এলাকার সকল শ্রেণী পেশার জনগণ ও সচেতন নাগরিকদের সহযোগীতা পেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আনা সম্ভব বলে তিনি মনে করেন। রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এএসআই আব্দুল বাতেন বলেন, মাদক বিরোধী অভিযানে এলাকাবাসীর সহযোগীতা পেয়েছি। বর্তমানে অনেকটা নিয়ন্ত্রনে চলে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ