• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ থেকে মুক্ত শ্বেতা

Setaবিনোদন ডেস্ক : শ্বেতা বসু প্রসাদ নির্দোষ বলে রায় দিয়েছে হায়দ্রাবাদের নিম্ন আদালত। ৫ ডিসেম্বর, শুক্রবার এ মামলার শুনানির চূড়ান্ত দিন ছিল। এ রায় পাওয়ার পর বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী শ্বেতা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
আদালতের কাছ থেকে ক্লিনচিট পাওয়ার রায় বেরোনোর পর শ্বেতা বলেন, আমার নাম নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ কয়েক মাস ধরে জমা হয়েছে তা থেকে রেহাই পেলাম। আমি যে নির্দোষ এবার অন্তত সবাই বিশ্বাস করবেন। অনেক মাস পর আমার মা-বাবা আবার হাসবে।
তিনি আরও বলেন, মামলা চলাকালীন আমাকে যারা অপমান করেছেন, আদালতের রায়ই তাদের জবাব দিয়েছে। মামলা চলাকালীন কয়েক মাস দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে গেছি। এবার তাদের মুখে ঝামা ঘষে দিতে পারব।
মধুচক্রে যুক্ত হিসেবে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেল থেকে অভিনেত্রী শ্বেতাকে গ্রেফতার করেছিল ভারতীয় পুলিশ। গ্রেপ্তারের পর শ্বেতা নাকি পুলিশকে বলেছিলেন যে,  দারিদ্রতার জন্যই এই পেশায় আসতে বাধ্য হয়েছেন। যদিও পরে এক সাক্ষাৎকারে শ্বেতা দাবি করেন, ‘এক অ্যাওয়ার্ড শোয়ে অংশ নিতে গিয়ে সেখানে আটকে গিয়েছিলাম। কখনো পুলিশের কাছে এই পেশায় যুক্ত থাকার কথা স্বীকার করিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ