• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে শিক্ষক নিহত

untitled-7_60502খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাজপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুল প্রধান শিক্ষক চিংসামং মারমা (৪২) নিহত ও জনসংহতি সমিতির নেতা মংসাথোয়াই মারমা ওরফে জাপান বাবু (৩৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহজাহান জানান, মানিকছড়ি উপজেলার রাজপাড়া এলাকায় স্থানীয় একটি দোকানে চা খাওয়ার সময় ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং মারমা নিহত হন এবং মানিকছড়ি উপজেলা জনসংহতি সমিতির সভাপতি জাপান বাবু গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
আহত জাপান বাবুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন। নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ