• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি

BNP-20ঢাকা: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০দল। অন্যথায় মূল্যবৃদ্ধির দিন থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিএনপি জোট।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০দলের মহাসচিবদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হুঁশিয়ারি দেন।

এর আগে বিএনপি ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠকে গ্রহণ করা কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জোটের মহাসচিবদের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি ১ জানুয়ারি থেকে বাড়ানো হতে পারে। সরকারের দুর্নীতি ও লুটপাটের জন্যই মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের গত আমলে কয়েক দফা গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছিল। যাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ব্যাপক সমস্যায় পড়েছে। তাই সরকারকে বলবো নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় যেদিন থেকে দাম বাড়ানো হবে সেদিন থেকে লাগাতার কর্মসূচি দেয়া হবে।”

কর্মসূচির ধরণ কেমন হবে জানতে চাইলে ফখরুল বলেন, “কর্মসূচি দেয়ার সময় জানতে পারবেন।”

মির্জা আলমগীর অভিযোগ করেন, “সরকার একদিকে ভারত থেকে ব্যাপক হারে চাল আমদানি করছে অন্যদিকে দেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এমন প্রচার করে বিদেশে চাল রফতানি করছে। এটা হঠকারিতা ছাড়া আর কিছু না।”

চাল আমদানির কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না জানিয়ে তিনি অবিলম্বে ভারত থেকে চাল আমদানি বন্ধের দাবি জানান।

সম্প্রতি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে কূটনীতিক সম্পর্কে নীতিবাচক প্রভাব পড়বে দাবি করে মির্জা আলমগীর বলেন, “এছাড়াও শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন তা রুচিহীন ও রাজনৈতিক শিস্টাচার বহির্ভূত। এই ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়বে।”

সংবাদ সম্মেলনে আগামী ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে ২০ দলের জনসভা সফল করতে জোটের শরিক দল আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান ফখরুল।

জোটের বৈঠক আরো উপস্থিত ছিলেন জামায়াতের ড. রেদওয়ান উল্লাহ শাহেদী, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জাগপা খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তের ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব  মুহিউদ্দিন একরাম, বিজেপির প্রেসিডিয়াম সদস্য সালাহ উদ্দিন মতিন প্রকাশ, ডিএলের যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি তৈয়্যেব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ