• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্যাপন

LALMONIRHAT PICলালমনিরহাট প্রতিনিধি: ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শ্লোগাণকে সামনে লালমনিরহাটে পালিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৪। এ উপলক্ষ্যে রোববার সকালে বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জেলা কার্যালয় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল আলম সরকার,  বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী হাসানাৎ জামান, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ফেরদৌসী রহমান বিউটি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিদ্যুৎ অপচয় রোধ করে আলোকিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। র‌্যালী ও আলোচনা সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগী সাধারণ নাগরিকেরা অংশ গ্রহণ করেন।

আদিতমারীতে ২ জুয়াড়ির কারাদন্ড
লালমনিরহাটের আদিতমারীতে ফারুক(৩২) ও সালাম মিয়া(৪৫) নামে দুই জুয়াড়িকে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহুরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ফারুক ও সালাম মিয়া দুজনেই আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কে পুলিশে সোপর্দ করা হয়েছে ও তাদের জেল হাজতে পাঠানোর জন্য বলা হয়েছে ।
আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) মিন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা সারপুকুর ইউনিয়নের কালীবাড়ি স্কুলের পাশ্বে প্রতিরাতে বাতি জ্বালিয়ে জুয়ার আসর বসে। এমন একটি খবর পেয়ে শনিবার দিবাগত গভির রাতে থানা পুলিশের সহযোগিতায় ইউএনও জহুরুল ইসলাম ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের দুই জনকে আটক করেন তিনি। পরে রোববার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়াড়িদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ইউএনও। তিনি আরো জানান, বিকেলে তাদের কে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ