• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দৈনিক বর্তমানে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

bortomanঢাকা: দৈনিক বর্তমান পত্রিকার অচলাবস্থা নিরসন করে অবিলম্বে প্রকাশনা অব্যাহত রাখা এবং বকেয়া পাওনা পরিশোধের জন্য কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরাদের বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে রোববার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত ওই ভবনটি অবরোধ করা হয়।

এছাড়া পরিস্থিতির আশু সমাধানের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একইসঙ্গে নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয়া হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত মতিঝিলে দৈনিক বর্তমান কার্যালয় ভবনের প্রবেশপথে এক সমাবেশ ও অবস্থান কর্মসূচি শেষে এই নতুন আল্টিমেটাম ও তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। আজ সোমবার একইস্থানে সমাবেশ ও অবস্থান এবং ভবন অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

দৈনিক বর্তমানে সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব এডিটরস কাউন্সিলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী ৭ ডিসেম্বর রবিবার সকাল দশটায় দিলকুশায় দৈনিক বর্তমানের কার্যালয়ের প্রবেশপথে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বর্তমানের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের তরফ থেকে বলা হয়েছে, (১) আইন ও বিধি মেনে দৈনিক বর্তমানের প্রকাশনা অব্যাহত রাখতে হবে। অথবা (২) প্রকাশনা অব্যাহত না হলে আইন ও বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অষ্টম ওয়েজবোর্ড ও কোম্পানি আইন অনুযায়ী অন্যান্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। এই কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমর্থন রয়েছে।

বর্তমানের বিশেষ প্রতিনিধি স্বপন দাশগুপ্তের সভাপতিত্ব ও মুহাম্মদ নইমুদ্দিনের সঞ্চালনায় রোববার সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিআরইউ এর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ডিআরইউ সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউ এর যুগ্ম সম্পাদক ফেরদৌস মোবারক, দৈনিক বর্তমানের যুগ্ম সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, বর্তমানের সাবেক হেড অব নিউজ সন্তোষ শর্মা, যুগ্ম বার্তা সম্পাদক কায়কোবাদ মিলন, দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক আনোয়ারুল করিম রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ