• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের মানববন্ধন

SAM_0063চাঁদপুর প্রতিনিধি: ডেসটিনির এমডি মোহাম্মদ রফিকুল আমিনের মুক্তির দাবিতে চাঁদপুর জেলার ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের মানববন্ধন কর্মসূচি রোববার চাঁদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন কর্মসূচিতে বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশক ও মানববন্ধন সমন্বয়কারী আবদুল খালেক মীর, দেলোয়ার হোসেন সুমনসহ বক্তারা বলেন, আমাদের অর্থ এবং পরিশ্রমে গড়ে ওঠা এই ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান দুটির নামে দুর্নীতি ও অর্থ পাচার মামলা দায়ের এবং রিসিভার নিয়োগের মাধ্যমে ৪৫ লাখ ক্রেতা-পরিবেশকদের রুটি রোজগারের প্রতিষ্ঠান ডেসটিনির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
যার ফলে আমরা ৪৫ লাখ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীগণ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে আমাদের এ প্রতিষ্ঠানের সব অর্থ-সম্পদ ধ্বংস ও লুটপাট হয়ে যাচ্ছে। অন্যদিকে এ কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও কর্মকর্তা মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কারাগারে থাকায় আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি।
তারা সরকারের কাছে দাবি করেন আইনী প্রক্রিয়ার মাধ্যমে ডেসটিনির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনের জামিন সহ অন্য পরিচালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ডেসটিনি ২০০০ লি. এর নামে এমএলএম এর লাইসেন্স দিয়ে ৪৫ লাখ ক্রেতা পরিবেশকদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার সুযোগ প্রদান করতে। মানব বন্ধনে ডেসটিনি চাঁদপুরের বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ