চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১০ হাজার ৬৩০ পিস যৌনউত্তেজক ও ২ হাজার ৫০০ পিস টেক্টোবিন ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
সোমবার ভোরে এসব ট্যাবলেট জব্দ করা হয় । যার মূল্য ১০ লাখ ৮৬ হাজার টাকা।
বিজিবি জানায়, ভোর চারটার দিকে গোপন সংবাদে কুতুবপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছে একটি আখক্ষেতে ওৎপেতে ছিল বিজিবি সদস্যরা। এ সময় ৫-৬ জন চোরাকারবারিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৪টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে যৌনউত্তেজক ও টেক্টোবিন ট্যাবলেট জব্দ করা হয়।