• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাষ্ট্রদ্রোহের মামলা: খোকার বিরুদ্ধে অভিযোগপত্র

Khokaঢাকা: রাষ্ট্রদ্রোহের একটি মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।
ওই অভিযোগপত্র আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা।
অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনের আগে গত বছর ১৪ অক্টোবর  খোকা রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে এক সভায় ‘দা-কুড়াল নিয়ে প্রস্তুত’ থাকতে বলে উস্কানিমূলক বক্তব্য দেন। নির্বাচন ঠেকাতে ঢাকায় বিএনপির ডাকা এক সমাবেশ সামনে রেখে খোকা সেদিন বলেন, “দা-কুড়াল-বল্লম-লাঠিসোঠাসহ যা কিছু আছে,তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।” ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ