• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিকৃবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো

সিকৃবিসিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছয়টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এর ভর্তি আবেদনের সময় বেড়েছে।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

সার্বিক তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) জানা যাবে। পূর্বের বছরের মতো এবছর ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর শনিবার বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অনুষদে ভর্তি করানো হবে।

আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৪ জানুয়ারির পরিবর্তে ৫ জানুয়ারি এবং ক্লাস ৫ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ