• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজনৈতিক দলসহ দেশের জনগণের সহযোগীতা চাই- নির্বাচন কমিশনার

Eসিসি নিউজ: নির্বাচন কমিশনার বিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, নির্বাচন কমিশন এবং তার স্বচ্ছতা নিয়ে সবসময় কেউ না কেউ প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুললে আপত্তি নেই।  আমাদের ওপড় রাষ্ট্রকর্তৃক যে অর্পিত দায়িত্ব রয়েছে তা সার্বিক ভাবে পালন করতে হবে। এতে কেউ প্রশ্ন তুললে আমাদের কিছু করার নেই। আমরা আমাদের কাজ করবো।  তবে সকল রাজনৈতিক দলসহ দেশের জনগণের সহযোগীতা সবসময় আমরা কামনা করি। সোমবার বিকালে নীলফামারী জেলা সার্ভার স্টেশনের নবর্নিমিত ভবণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন কমিশনার আরো বলেন, আগামীতে যে কোন ধরনের নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মিডিয়া ও দেশী বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোটের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
গত পাঁচ জানুয়ারীর অনুষ্ঠিত নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবিধানিক ধারা অক্ষুন্ন রাখতেই যে কোন ধরনের নির্বাচন করতে কমিশন বাধ্য। ৫ জানুয়ারীর নির্বাচনের আগে সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে এছাড়া যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত রয়েছে সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী বলেন, দেশে বর্তমানে ৯ কোটি ১৯ লাখ ৬০ হাজার ভোটার রয়েছে। সম্প্রতিকালে  হাল নাগাদ ভোটার তালিকায় নতুন করে আরো ৪৫ লাখ নতুন  ভোটার অন্তভুক্ত হতে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারীর প্রথম সপ্তাহেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর তা  যাচাইবাছাই করে স্বচ্ছ নির্ভূল চুড়ান্ত ভোটার তালিকা প্রনয়ন করতে সক্ষম হবো আমরা।
এসময় জেলা প্রশাসক জাকীর হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকতা জিলহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এস এম রফিকুন্নবী, জেলা নির্বাচন অফিসার জাকিয়া সুলতানা, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, চেম্বারের সভাপতি এস এম সফিকুল ইসলাম ডাবলুসহ জেলার  উপজেলা নির্বাহী কর্মকর্তাগন এবং জেলা ও  উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ কোটি  ৭লাখ টাকা ব্যয়ে জেলার নবনির্মিত  ষ্টেশন ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পর্যালোচনামুলক অনুষ্ঠানের যোগদান করেন  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী এ কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ