• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দ আশরাফের বিরুদ্ধে বগুড়ায় মামলা

Asrafবগুড়া : দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে বগুড়ায় দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন। বাদী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে সমন জারির আবেদন করেছেন। মামলায় দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে সাক্ষী করা হয়েছে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, সৈয়দ আশরাফুল ইসলাম গত ১১ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’ বলে মন্তব্য করেছেন। এতে দেশের সকল মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন। তাই জাতি হিসেবে আমরা দেশে ও বহির্বিশ্বে অসম্মানিত হয়েছি এবং আমাদের সম্মানহানি হয়েছে।
বাদী আরো উল্লেখ করেন, সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটিয়ে উভয় দেশের জনগণের মানসিক, সামাজিক ও আত্মিক সংকটের সৃষ্টি করেছেন। এতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।
সৈয়দ আশরাফের এই মন্তব্যে বাদী দেশের একজন বিবেকবান নাগরিক হিসেবে মারাত্মক ও মানসিক কষ্ট পেয়েছেন। এই মন্তব্যের মাধ্যমে বিশ্ববাসীর নিকট বাংলাদেশ ও দেশের মানুষকে তথা বাদীর মান-সম্মানহানি ঘটিয়ে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
এছাড়া এই মন্তব্য বাদীর মর্যাদা ও মান-সম্মানহানিসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সকল সম্পর্কের বিঘ্ন ঘটিয়েছে এবং বাংলাদেশ সার্বভৌমত্বের ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ