ঢাকা: বৃহস্পতিবার বৈঠক ডেকেছে ১৪ দল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।