নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি খাসজমি উদ্ধার করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের লাঠির আঘাতে গুরুত্বর জখম হয়ে হাসপাতালে মুত্যর সঙ্গে পাঞ্জা লড়ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন। থানায় মামলা হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। গত ৭ ডিসেম্বর নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে নুনখাওয়া ইউপির কালিকাপুর মৌজার খাসজমির সীমানা চিহিৃতকরণ, পিলার স্থাপন ও সরকারি সম্পতি উদ্ধারের লক্ষে উপজেলা সার্ভেয়ার ইসরাফিলসহ নুনখাওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন জমির জরিপ কাজ শুরু করলে স্থানীয় পেশাদার সন্ত্রাসী গ্রুপের নেতা মৃত বসির উদ্দিনের পুত্র শাহাবর আলীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল লাঠি সোটা, লোহার রড, কাছি, দা, বেকি দিয়ে এলোপাতাড়িভাবে মার ডাং শুরু করলে ঘটনা স্থলে নুনখাওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় সন্ত্রাসীরা তাকে নুর মোহাম্মদের বাড়িতে তালাবদ্ধ করে আটকে রাখে। সার্ভেয়ার ইসরাফিল ঘটনাস্থল থেকে পালিয়ে জীবন রক্ষা করে। পরে স্থানীয় মেম্বার, চৌকিদারসহ এলাকাবাসী আফজাল হোসেনকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।