• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাউনিয়ায় নারী নির্যাতন: পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

supreme court of bangladesh_60813ঢাকা : রংপুরের কাউনিয়ায় পুলিশ হেফাজতে একজন নারীকে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই অভিযোগ তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ।
তিনি জানান, ২০১২ সালে পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার হন কাউনিয়ার বাসিরন বেওয়া। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের  বিরুদ্ধে মামলা দায়ের করেন  বসিরনের ভাই শহীদুল ইসলাম। কিন্তু মামলাটি প্রত্যাহার করতে নির্যাতনকারী পুলিশ সদস্যদের পক্ষ থেকে বাদীকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়।
অবশেষে পুলিশি নির্যাতনের ওই ঘটনায় বিচার না পেয়ে সর্বোচ্চ আদালতে আরজি জানায় বেওয়া পরিবার। হাইকোর্ট আবেদনের শুনানি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তা তদন্তের নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে যথাযথ আইনগত কর্তৃত্ব ছাড়া  বেওয়া বাড়িতে নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও তল্লাশি না করার নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ কেন অবৈধ হবেনা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক,  রংপুরের পুলিশ সুপার, কাউনিয়া থানার ওসিসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ