• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারত মাতিয়ে গেলেন ফেদেরার

image_109644_0খেলাধুলা ডেস্ক: এলাম, দেখলাম এবং জয় করলাম! রজার ফেদেরারের ভারত দর্শনের এটাই সারমর্ম৷ আইপিটিএল-এর ‘বিগ ম্যাচ’ জিতে দুবাই-এ ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগের শেষ পার্টে অংশ নিবেন এই সুইস তারকা৷ দুবাই রয়েলসের কাছে ইন্ডিয়ান্স এসেস হারলেও নোভাক জকোভিচকে হারালেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার৷

ফেদেরার-জেকোভিচের ম্যাচ শুরু আগে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের সঙ্গে পরিচয় ঘটে বলিউডের৷ কোর্টে র্যা কেট হাতে ফেদেরার-জেকোভিচের সঙ্গে নেমে পড়েন দীপিকা পাডুকোন, আমির খান, অক্ষয় কুমাররা৷পরে জোকারকে ৬-৫ ব্যবধানে হারান ফেদেরার৷ যদিও রজারের দল ইন্ডিয়ান এসেসকে ২৯-২২ ব্যবধানে হারায় জকোভিচের দুবাই রয়েলস৷

ক্রিকেট মাঠের গ্যালারিতে ফে-দে-রা-র, ফে-দে-রা-র চিৎকারে মোহিত রজার৷ তিনি বলেন, “মনে হচ্ছিল আমি যে উইম্বলডন, সুইস ওপেন কিংবা বাসেলে খেলছি৷ দীর্ঘ ক্যারিয়ারে এতো সাপোর্ট এই তিন জায়গাতে পেয়েছি৷ এর সঙ্গে দিল্লি যোগ হলো৷”   -ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ