• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃটিশ পার্লামেন্টে অর্থমন্ত্রণালয়ের কমিটির সদস্য হলেন রোশনারা

Rosnaআন্তর্জাতিক ডেস্ক: বেথনাল গ্রিন বো আসনের বাঙালি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী হাউস অব কমন্সের ট্রেজারি সিলেক্ট কমিটি (অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির) সদস্য নির্বাচিত হয়েছেন। ট্রেজারি সিলেক্ট কমিটি হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ১৯টি কমিটির মধ্যে অন্যতম। এই কমিটি সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে, তারাই কার্যসূচি ঠিক করে থাকে। কোনো বিষয়ে তদন্ত হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে এই কমিটির কাছে জবাবদিহি করতে আইনগতভাবে বাধ্য। এই কমিটির বর্তমান প্রধান হচ্ছেন কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রো  টায়ার।

সম্প্রতি ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে লেবার পার্টির প্রতিনিধি হিসেবে রোশনারা আলী যোগ দেন। ব্যাংক অব ইংল্যান্ড, এইচএম ট্রেজারি, এইচএম রেভিন্যু অ্যান্ড কাস্টমস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটিসহ সংশ্লিষ্ট যাবতীয় বিভাগের কার্যক্রম তদারকি করাই হলো এই ট্রেজারি সিলেক্ট কমিটির কাজ।

১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রোশনারাসহ লেবার দলের ৫ জন,  টোরি পার্টির ৬ জন, লিবডেম ১ জন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির ১ জন করে সদস্য রয়েছেন। গত ৮ ডিসেম্বর রোশনারা আলী এমপি কমিটির মিটিংয়ে প্রথম যোগ দেন। মিটিংয়ে এটিএম মেশিনের বুথ থেকে টাকা উত্তোলনের সময় দুই পাউন্ড চার্জ করা সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই কমিটির বৈঠকে যোগ দিয়েই রোশনারা আলী রেগুলেটরি সংস্থার কাছে এটিএম মেশিনের দুই পাউন্ড করে চার্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি এতে উদাহরণ হিসেবে লন্ডনের ধনাঢ্য এলাকা যেমন স্নোয়ান স্কয়ারে এটিএম মেশিন থেকে ১৪% ক্যাশ উত্তোলনের সময় ২ পাউন্ড চার্জ অথচ একই সময়ে হোয়াইট চ্যাপেলের মতো গরিব এলাকায় ৩৪% ক্যাশ উত্তোলনের সময়ে তিনটি মেশিন একত্রে ২ পাউন্ড চার্জ করে থাকে বলে জানান।

বৈঠক শেষে রোশনারা আলী বলেন, অন্যান্য এলাকার মতোই বেথনাল গ্রিন বো এলাকার বাসিন্দাদের জন্য সমান সুযোগ সুবিধা থাকা উচিত। কোনো অবস্থাতেই বৈষম্য  থাকা উচিত নয়। আর এ ধরনের বৈষম্য মূলক আচরণ ও অন্যায় চার্জ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া ঠিক নয়। মিলিয়ন মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অতিরিক্ত চার্জের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল রেগুলেটরি সংস্থা এ বিষয় দেখভালের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরো বলেন, এই এলাকার বাসিন্দাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি ব্যাংক অব ইংল্যান্ড, ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি, রেগুলেটরি সংস্থা ইত্যাদিকে জবাবদিহিতার মধ্য দিয়ে চাপের মধ্যে রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ