• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মানবাধিকার দিবস উপলক্ষে আসকের র‌্যালী ও মানববন্ধন

Press Conf দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শহরের মডার্ন মোড়ে র‌্যালী হতে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়। র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র’র (আসক) জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ তাকুলকাদার, সিনিয়র সভাপতি এজাজ আহমেদ সাধারণ সম্পাদক জগদ্বীশ রায়, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান উপদেষ্ঠা আব্দুল হাই বাবলু, কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান ও সদস্য আবেদুর রহমানসহ অন্যান্যরা।

দুর্নীতিবিরোধী দিবস পালিত
সচেতন নাগরিক কমিটি (সনাক),দিনাজপুরের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিকেলে শিল্পকলা একাডেমী থেকে এক র‌্যালী বের হয়। ফেস্টুন,স্টিকার, লিফলেট ও ব্যানার সম্বলিত র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাট্য সমিতি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সনাক সভাপতি  মো. সফিকুল হক ছুটু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনজেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সনাক অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম, ড. বিধান চন্দ্র হালদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম, সনাক সদস্য লাইলা চৌধুরী, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আল আমীন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি মারাত্বক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। টিআইবি এই প্রতিবন্ধকতা দুরীকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৎ মানুষ নির্বাচনে অংশ নিলে তাকে কেউ ভোট দিতে চায় না। আমরা দুর্নীতিবাজকেই বেছে নিতে চাই। তাই সবাইকে এই পথ থেকে সরে আসলে আমাদের এই আন্দোলন সফল হবে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানর পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ