ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় “নিরবতা আর নয় আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াই”এই শ্লোগাানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধী ও রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্তর থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, ভাইচ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিল বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মইনুল হক ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আব্দুল ওয়াকিল প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জনকারী স্বপ্না বেগম, মর্জিনা বেগম কল্পনা বেগম ও ফেরদৌসি বেগমকে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।