নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ফেনসিডিল ও যৌন উত্তোজক পানীয়সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে উপজেলার মাড়িয়া-নওদাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার আমিরুল ইসলাম (৩৫)ও তার স্ত্রী আসুরা বেগম (৩০)।
নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর শফিকুল ইসালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাড়িয়া-নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিরুলের বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৫৫ বোতল যৌন উত্তোজক হর্স ফিলিং পানীয়সহ আমিরুল ও তার স্ত্রী আসুরা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
আমিরুল ইসলামকে নিয়মিত মামলা দিয়ে বাগাতিপাড়া থানায় প্রেরণ করা হয়। পরে আসুরা বেগমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিম অন্তরার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসুরাকে ২৫ হাজার টাকা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ-দেশ দেওয়া হয়েছে।
নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের চেইনম্যান (পিয়ন) আব্দুস সালাম কালুকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে শহরের উত্তর বড়গাছা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর বড়গাছা এলাকার মৃত বারেক আলীর ছেলে জেলা প্রশাসকের কার্যালয়ের চেইনম্যান (পিয়ন) আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার ঘর থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।