• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ট্রেড কেয়ার হজ্জ কাফেলা উদ্বোধন

Hajj Kafela Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে “ট্রেড কেয়ার হজ্জ কাফেলা” নামে একটি নতুন হজ্জ গ্রুপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিকদারহাটের এই কাফেলার উদ্বোধন করেন আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন।
এ উপলক্ষে আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেড কেয়ার হজ্জ কাফেলার চেয়ারম্যান মক্কার মিসফালা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নুরুল আমিন বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ট্রেড কেয়ার হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এস এম মশিউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুব আহম্মেদ, আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, ইসলামী ব্যাংকের ভিপি ও দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, জয়পুর হাট থেকে আগত অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুরের বিশিষ্ট শিশু সিকিৎসক আলহাজ্ব ডা. মোঃ ওয়ারেস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মতিউর রহমান, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন, জেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শামসুদ্দীন আহম্মেদ, মাওঃ আবুল কালাম আজাদ প্রমূখ। অনুষ্ঠানে আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পুরুষ ও মহিলা হাজী সাহেবসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ