জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শনিবার সকালে ওয়ান ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ওয়ান ইন্টারন্যাশনাল ইসলামীক একাডেমীর আয়োজনে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, দর্শনা রংপুরের সহযোগিতায় বিনামূল্যে উপজেলার ৪০০ রোগীর চোখের ছানি, চশমা পাওয়ার জনিত রোগীদের চিকিৎসা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ওয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এরশাদুজ্জামান, দীপ আই কেয়ার হাসপাতালের ডাক্তার কামরুজ্জামান, চশমা রিফেকশনিষ্ট ইদ্রিস আলী, চেরেংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান বাবু, পূর্ব খুটামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা আক্তার মুক্তা প্রমূখ।