• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুন্দরবনের তেল অপসারণে ১০০ দেশী নৌকার বহর

bdddসিসি নিউজ: বাংলাদেশের সুন্দরবনের শেলা নদী এবং আশপাশের খালে ছড়িয়ে পড়া তেল অপসারণে একশ দেশী নৌকায় দুশ শ্রমিক অভিযানে নেমেছে।সুন্দরবনের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন চৌধুরী বিবিসি বাংলার মীর সাব্বিরকে জানিয়েছেন, এই দুশ শ্রমিক সরু ঘন জাল দিয়ে ছেঁকে ছেঁকে ভাসা তেল ওঠাচ্ছে। সেই সাথে, তেল জড়ানো কচুরিপানা উঠিয়ে ফেলছে।

তেল অপসারণে কোনো ধরণের রাসায়নিক পদার্থ ব্যবহারের চিন্তা বাদা দেওয়ার পর দেশীয় পদ্ধতিতে এই অভিযান শুরু করেছে বনবিভাগ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলিপ কুমার দত্ত, যিনি এই দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত কমিটির একজন সদস্য, বিবিসিকে বলেছেন, শেলা নদী এবং আশপাশের খালে অক্সিজেন কমে গেছে। ফলে, কোনে রাসায়নিক পদার্থ ব্যবহার করলে জলজ জীবের জন্য তা আরো ক্ষতিকর হতে পারে।

বন বিভাগ জানিয়েছে, মঙ্গলবার শেলা নদীতে ডোবা ট্যাংকারটির ফার্নেস ওয়েলের আস্তরণ নদীপথে ৬০ কিমি পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

সাড়ে তিন লক্ষ লিটার তেল পানিতে ছড়িয়ে পড়েছে। সুন্দরবনের ইতিহাসে এটি এ যাবতকালের সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় সৃষ্টি করতে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে।

তবে এখনো পর্যন্ত মাছ বা ডলফিন সহ অন্য কোনো জলজ প্রাণীর মরে ভেসে ওঠার কোনো লক্ষণ চোখে পড়েনি। তবে নদী ও খালের তীরে কাদার ভেতরে মরা কাঁকড়া দেখা যাচ্ছে।

বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিবিসি বাংলাকে জানিয়েছেন তেল অপসারণে লন্ডন ভিত্তিক একটি বিশেষজ্ঞ দল সাহায্যের প্রস্তাব দিয়েছে।

তিনি জানান, রোববারের মধ্যে এই দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর সরকারের সঙ্গে তাদের বৈঠক হবে। সেখানে সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ কিভাবে সরানো যায়, তারা সে বিষয়ে পরামর্শ এবং প্রস্তাব দেবে। বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ