সিসি নিউজ: বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী নীলফামারী জেলা সংসদের তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় শহীদ মিনারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উদীচী নীলফামারী জেলা সংসদের সভাপতি অধ্যাপক হাসিম হায়দার অপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যাপক আলমগীর মালেক। নীলফামারী জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন অধিকারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদরে সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি মজিদা আক্তার বিথী, নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম গোলাম মোস্তাফ চৌধুরী, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস ও উদীচী সৈয়দপুর সংসদের সভপাতি ড. আমির আলী আজাদ।