• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে পরীক্ষা ছেড়ে রাস্তায় শিক্ষার্থীরা

14.12আবু ফাত্তাহ্ কামাল পাখি, ডোমার : নীলফামারীর ডোমারে প্রধান শিক্ষককে (ভারপ্রাপ্ত) সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বার্ষিক পরীক্ষা ছেড়ে চার ঘন্টা রাস্তা অবোরোধ করে রাখে পাংগা মহেশনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা । এতে ওই সড়কে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
সরেজমিনে দেখা গেছে,উপজেলার পাংগা-মটুকপুর ইউনিয়নের চৌপথিতে আজ সকাল ১০ টা থেকে  পাংগা মহেশনালা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে  রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। এতে ডোমার-ডিমলা সড়কের গুরুত্বপূর্ন স্থান পাংগা চৌপথিতে আটকে যায় শত শত সাইকেল, ভ্যান, মোটর সাইকেল, অটো, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ।
শিক্ষার্থীরা জানায়, আমাদের স্যারকে বিনা কারনে বরখাস্ত করা হয়েছে। অহরহ লাঞ্চিত করা হচ্ছে। আমরা কয়েকদিন থেকে প্রতিবাদ করছি। কাজ হচ্ছে না। তাই আজ আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। উনি এমন স্যার যিনি কখনও কোন অন্যায়ের সাথে আপোষ করেন না। উনার অনেক ছাত্র বিভিন্ন বড় বড় স্থানে কাজ করছে। দূর্নীতির সাথে আপোষ না করায়  অনিয়মের মাধ্যমে উনাকে সরানো হচ্ছে। বর্তমান কমিটি দূনীর্তিবাজ। এই কমিটির কারনে স্কুলের পড়াশুনা ধ্বংস হচ্ছে। এই লোকগুলোর কারনে আগের হেডস্যার মারা গেছেন । স্যারের বরখাস্ত প্রত্যাহার না করা পযর্ন্ত আন্দোলন চলবে ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  আব্দুর রউফ জানান, আর্থিক অস্বচ্ছতার কারনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
আপনার স্ত্রী প্রধান শিক্ষকের পদে দরখাস্ত করেছে কিনা প্রশ্ন করলে জানান, দরখাস্ত করেছে । আমার স্ত্রীর যোগ্যতা থাকলে নিয়োগ পাবে না কেন ? নিয়োগ বোর্ড আছে । যোগ্য মনে করলে নিয়োগ পাবে ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা বেগম জানান, দুপুরে ঘটনাটি শুনলাম । শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারন প্রত্যাহারের জন্য আন্দোলন করছে । আগামীকাল ঘটনাস্থলে যাব ।
উল্লেখ্য যে, কিছুদিন আগে আর্থিক অস্বচ্ছতার কারনে পাংগা মহেশনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)কে বরখাস্ত করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ