• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে অটোচালক রাকিব খুনের ঘটনায় আটক ৪

Hand Cupসিসি নিউজ : নীলফামারীর ডোমারে অটোচালক রাকিব খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সৈয়দপুর থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। রোববার রাত ৯টার দিকে শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ওই চার যুবক একটি অটোবাইক ভাড়া করার জন্য সৈয়দপুরে আসে। তারা অটোবাইক নিয়ে রংপুরের পাগলাপীর যাওয়ার কথা বলে কয়েকজন অটোবাইকের চালকের সাথে দরদাম করতে থাকে। রাতে ভাড়ায় যাবে না- চালকদের এমন কথা শুনে ওই চার যুবক রাত ৯টার দিকে বাসযোগে পাগলাপীরের উদ্দেশ্যে রওনা হলে চালকদের সন্দেহ হয়। তারা চার যুবককে আটক করে তাদের শরীর তল্লাশী করে। তল্লাশীতে তাদের কাছ থেকে ধারালো ছোরা, রশি ও পুরাতন এক টুকরো কাপড় পায় এবং ঘটনাটি সৈয়দপুর থানাকে অবহিত করলে পুলিশ তাদেরকে আটক করে। এরা হলো কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি গ্রামের মতিন (২২), ফারুক (২১), শাহিন (২২) ও মোতালেব (২০)
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন সিসি নিউজকে জানান, আটক চার যুবককে ডোমারের বোড়াগাড়ী ব্রীজে সৈয়দপুরের অটোচালক রাকিব হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে রাতেই ডোমার থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকালে ডোমার-ডিমলা সড়কের দেওনাই নদীর বোড়াগাড়ি ব্রীজের পাশ থেকে সৈয়দপুর উপজেলার নতুন বাজার এলাকার পারভেজ খানের ছেলে অটোচালক রাকিবের জবাই করা লাশ লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার রাতে সে অটো নিয়ে ডোমার এসেছিল। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিক্সা ছিনিয়ে নেয়ার সময় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এঘটনায় বৃহস্পতিবার সকালেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রাকিব হত্যার বিচার চেয়ে সৈয়দপুর শহরে অটোচালকরা বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ