• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ওরা ১১ জন’ ছবির পরিচালক চাষী নজরুল হাসপাতালে

image_110391_0ঢাকা: ‘ওরা ১১ জন’ ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি শঙ্কামুক্ত নন।

চাষী নজরুল ইসলামের চিকিৎসক সৈয়দ  মো. আকরাম হোসেন বলেন, “গত মে মাস থেকেই তিনি আমার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৭ ডিসেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। জীবাণুর সংক্রমণ হওয়ায় তার রক্তচাপ কমে গিয়েছিল। তার শরীরে ক্যানসার ধরা পড়েছে।”

চিকিৎসক জানান, চাষী নজরুলকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেয়া হয়েছে।  এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।

চাষী নজরুল ইসলামের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী জ্যোৎস্না কাজী।

কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাওয়া চাষী নজরুল ইসলাম স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’ পরিচালনা করে দারুণ প্রশংসিত হন। তার পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সংগ্রাম’, ‘দেবদাস’, ‘শুভদা’, ‘মিয়া ভাই’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাছন রাজা’ ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ