• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন

image_110396_0রাজশাহী: মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ মহানগরীতে বসবাসরত ও রাজশাহী সিটি করপোরেশনে কর্মরত এবং অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।

সোমবার সন্ধ্যায় নগর ভবনের গ্রীন প্লাজায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করেন।

অনুষ্ঠানে মেয়র মুক্তিযোদ্ধাদের বীরত্বের প্রতি সম্মান ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধার হাল ও বকেয়া হোল্ডিং ট্যাক্সের ৯০ ভাগ মওকুফের ঘোষণা দেন।

মেয়র বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলা হবে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের কর্মসূচি স্বাধীনতা দিবসেও আয়োজন করা হবে।”

মেয়র বলেন, “আপনারা যুদ্ধকালীন সময়ে খেয়ে না খেয়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন।”

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রথম মেয়র মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদী, মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী বীরপ্রতীক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সাইদুর রহমান, সাবেক জেলা কমান্ডার নজরুল ইসলাম খোকা ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ওস্তাদ হারুনার রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ