ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভোর ৬টা ৩৪ মিনিটে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।
সকাল থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে ঢল জনতার নেমেছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীতে নতুন একটি রাষ্ট্র হিসেবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।