ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আর এ গণি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
সোমবার মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন বার্তা ডটকমকে একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেও একবার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল।