• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানে সেনা স্কুলে তালেবানদের হামলা, নিহত শতাধিক

111আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ জঙ্গি হামলায় ৮৪ শিক্ষার্থীসহ ১০৪ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো অনেকে। ঘটনাস্থলে আহত শিক্ষার্থীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। হামলাস্থলে ছুটে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পেশওয়ারে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ হামলার সময় জঙ্গিরা সেনা পোশাক পরিধান করে স্কুলে প্রবেশ করে।
খাইবার প্রদেশের মন্ত্রী পারভেজ খাত্তাক বলেন, “হামলায় ৮৪ শিক্ষার্থী নিহত হয়েছে। হামলাকারীরা সেনাদের পোশাক পরে স্কুলে প্রবেশ করে। মোট নিহতের সংখ্যা ১০৪ এ দাঁড়িয়েছে।” খাইবার প্রদেশের তথ্যমন্ত্রী শাহ ফরমান বলেন, “মৃতের সংখ্যা ৮০-১০০। সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।”
জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নওয়াজ শরিফ। বিবৃতিতে বলা হয়, “আমরা অবশ্যই দুষ্কৃতিকারীদের ছাড় দেব না। তবে এর আগে শিশুদের নিরাপদে মুক্ত করাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।”
হাসপাতালের কর্মকর্তা ইজাজ খান বলেন, “আহতদের অনেকের চিকিৎসা ও অপরাশেন চলছে। অনেকে আশংকাজনক অবস্থায় রয়েছে।”
রয়টার্সের সাথে দেয়া এক সাক্ষাৎকারে স্কুলটির এক শিক্ষক বলেন, “স্কুলে পরীক্ষা নেবার সময়টাতেই হামলা চালায় বন্দুকধারীরা।” বন্দুকধারীরা স্কুলটির পাঁচ শতাধিক শিক্ষার্থীকে জিম্মি করেছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক সাংবাদিক জানান, “বন্দুকধারীরা স্কুলটিতে প্রবেশের পর ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। সেনারা চারদিক থেকে স্কুলটি ঘিরে রেখেছে।”
সেনাবাহিনী সূত্র জানায়, “সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর্মি পাবলিক স্কুলে ছয় বন্দুকধারী প্রবেশে করেছে। স্কুলটির ভেতরে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।”
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, “স্কুলটিতে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। হামলার সময় আমি একটা পরীক্ষার হলে ছিলাম। সেনা সদস্যরা স্কুলটির শ্রেণীকক্ষ এক এক করে মুক্ত করা শুরু করেছে।”
বন্দুকধারীদের হামলায় সাত শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ জানিয়েছে, “স্কুলের দেয়াল ডিঙ্গিয়ে জঙ্গিরা সেখানে প্রবেশ করেছে। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।” উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে এ পাল্টা হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।-ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ