• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের উৎসব

image_110460_0রংপুর: বর্ণাঢ্য আয়োজনে রংপুর মহানগরীসহ আশেপাশের উপজেলাগুলোতে পালিত হচ্ছে বিজয়ের উৎসব। বিজয়ের ৪৩ বছরপূর্তির প্রথম প্রহরে মঙ্গলবার রংপুর মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও অর্জন ভাস্কর্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও সকালে কুচকাওয়াজ, আলোজনা সভা র্যালি, কনসার্টের আয়োজন করে বিভিন্ন সংগঠন। শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের।

১২ টা ১ মিনিটে রংপুর শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সেক্টরস কমান্ডার ফোরাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল তাঁতী দল, রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, আনসার ভিডিপি, বাসদ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

অন্যদিকে একই সময়ে মডার্নের অর্জন মোড়ে বিভাগীয় কমিশনার দেলওয়ার বখত, ডিআইজি হুমায়ুন কবির, ডিসি ফরীদ আহম্মদ, এসপি আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহম্মেদসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ফুল দেন। এ সময় ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।
এছাড়াও সকালে স্টেডিয়ামে কুচ কাওয়াজসহ দিনভর বিভিন্ন সংগঠন নগরীর নানাপ্রান্তে আলোচনা সভা ও বিজয় র‌্যালী বের করে। এতে পুরো নগরী র‌্যালী নগরীতে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ