• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

Hamderd Pic, 16-12-2014দিনাজপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে ১৬ ডিসেম্বর হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ দিনাজপুর শাখার উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় শহরের চারুবাবুর মোড়স্থ হামদর্দ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তি যোদ্ধা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্বাসিপ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ শহিদুল ইসলাম খান। এ সময় দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ শাহিন আলম রাজ, হামদর্দ দিনাজপুরের এরিয়া ম্যানেজার মোঃ শাহজাদুর রহমান, হামদর্দের মেডিকেল অফিসার হাকিম মোঃ আনোয়ার হুসাইন, হাকিম লাকি পারভীন, শাখা ব্যবস্থাপক মোঃ ফজলে এলাহী বাবুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারে হামদর্দ দিনাজপুর শাখা শহরের ২২০ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে ও প্রায় নয় হাজার টাকার ওষুধ বিতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ