• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে ডলার প্রতারক চক্রের হোতা বুলু গ্রেফতার

16.12ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সোমবার রাতে ডলার প্রতারক চক্রের আরো একজন সদস্য মোঃ বুলু কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার এসআই মিজানুর রহমান মিজান ও এএসআই আব্দুর রউফ সহ তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে বুলুকে। আটক মোঃ বুলু উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী  গ্রামের জাভেদ আলীর  পুত্র বলে জানাগেছে।
জানাগেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকার সহজ সরল লোকদের ডলার বিক্রির মিথ্যা প্রলোভন দেখিয়ে আটকে রেখে মারধর করে মুক্তিপণ আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।এ ছাড়াও চক্রটি দির্ঘদিন ধরে চুরি,ছিনতাই,ডাকাতি সহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।  তারা এলাকায় ডলার  প্রতারক সিন্ডিকেট নামে পরিচিত। ৪ নভেম্বর ঐ দলের মূল হোতা হেফাজুল ইসলাম ও ৫ নভেম্বর তার সহযোগি কামরুজ্জামান কামুসহ দলের ৯ জন সদস্যকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। তাদের সিরিজ গ্রেফতারের সংবাদে এলাকায় স্বস্তি ফিরে আসে । আটক বুলুু এই চক্রের অন্যতম সদস্য বলে একাধিক সূত্র জানিয়েছে।ঐ চক্রের অন্যতম আরেক সদস্য আসাদুজ্জামান মাষ্টারকেও গ্রেফতারের চেষ্টা চলছে ।তার বিরুদ্ধে ডলার প্রতারণা সহ ৫জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে বোমাবাজি,ব্যালট বাক্স ছিনতাই সহ অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে এসআই মিজানুর রহমান মিজান  জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ