• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বিশ্বের শান্তিময় পরিবেশকে অশান্ত করতেই তালেবানদের হত্যাকাণ্ড’

Khalada-7ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তালেবানদের এ ধরনের হিংস্রতা বিশ্বের শান্তিময় পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যেই করা হয়েছে। ধর্মের নামে অসহায় ও নিরীহ শিশু কিশোরদের ওপর এ ধরনের হামলা এবং পৈশাচিক হত্যাকাণ্ড সমগ্র বিশ্বের বিবেকবান মানুষকে ব্যথিত করেছে। মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, পাকিস্তানের পেশোয়ারে একটি শিক্ষা প্রতিষ্ঠানে তালেবানদের বর্বরোচিত হামলায় ১৪০ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
তিনি আরো বলেন, ‘আমি তালেবানদের পৈশাচিক হামলায় নিহত পাকিস্তানের শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অপর এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালেবানদের কর্তৃক পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলায় ১৪০ জন নিরীহ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মির্জা আলমগীর তালেবানদের দ্বারা সংঘটিত পেশোয়ারে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলাকে সাম্প্রতিককালের সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও পৈশাচিক বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, তালেবানরা বরাবরই একটি নিপীড়ক শক্তি। ধর্মের দোহাই দিয়ে তালেবানরা পাকিস্তানের পেশোয়ারে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো তা সারা বিশ্বের মানুষের নিকট চিরকাল ধিকৃত হয়ে থাকবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তালেবানদের হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ